Advertisement Placeholder

আমি আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া- প্রতিশ্রুতিশীল : ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আমি আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া- প্রতিশ্রুতিশীল : ট্রাম্প

নিউ হ্যামশায়ার স্টেটের সালেম হাই স্কুল প্রাঙ্গনে রিপাবলিকান পার্টির বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। ছবি-সংগ্রহ।

সামনের বছরের নির্বাচনে আবারো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণার দুইমাস পর ২৮ জানুয়ারি শনিবার নিউ হ্যামশায়ার স্টেটের সালেম সিটিতে সালেম হাই স্কুলে রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দের এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘আমি এখন অনেক বেশী বেপরোয়া, রাগান্বিত এবং আগের চেয়ে অনেক বেশী প্রতিশ্রুতিবদ্ধ’(“ “I’m more angry now and I’m more committed now than I ever was.”)। ‘এবং এখান থেকেই আমি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করলাম’-উল্লেখ করেন সাবেক এই প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ট্রাম্প ফ্লোরিডা থেকে সাউথ ক্যারলিনা স্টেটে যাবার পথে নিউ হ্যামশায়ার স্টেটে যাত্রাবিরতি করেন। আরো উল্লেখ্য, নিউ হ্যামশায়ার এবং সাউথ ক্যারলিনা স্টেট হচ্ছে আগাম ভোট গ্রহণের নির্দ্ধারিত স্থান। ২০১৬ সালের নির্বাচনে এ দুটি স্টেটেই ট্রাম্প দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে জয়ী হয়েছিলেন। দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে অবতীর্ণ হতে রিপাবলিকান পার্টির আরো ডজনখানেক নেতার নাম শোনা গেলেও এখন পর্যন্ত কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এ সুযোগে ট্রাম্প মাঠে নামলেন সকল পর্যায়ের সমর্থনকে সংহত করার অভিপ্রায়ে। সালেমের এ সমাবেশে ট্রাম্প অভিবাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং অপরাধ নির্মূল করা নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করে বলেন, প্রেসিডেন্ট বাইডেন এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ট্রাম্প তার বক্তব্যে ডেমক্র্যাটদের কঠোর সমালোচনা করে বলেন, ওরা আমাকে ভয় পাচ্ছে, কারণ আমি ওদের চেয়ে অনেক বেশী জনপ্রিয়। গত দুটি প্রাইমারিতে জয়ী হলেও সাধারণ নির্বাচনের দিন নিউ হ্যামশায়ার স্টেটে পরাজিত হয়েছেন ডেমক্র্যাটদের কাছে, সেকথা ট্রাম্প তার সমর্থকদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমি আশা করছি তোমরা সকলেই জেনারেল ইলেকশনের দিন (সামনের বছর নভেম্বর) আমাকে মনে রাখবে।

প্রেসিডেন্ট বাইডেনের পুত্র হান্টার বাইডেনের ল্যাটপের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন, যার পুত্রের ল্যাপটপে ভয়ংকর দুর্নীতির তথ্য পাওয়া গেছে। তোমরা কী মনে করছো যে, সেই পিতা (বাইডেন) আপসেট হয়েছিলেন? জানতে চেয়েছেন, ওটা কী পুত্র (হান্টার)? সকল দুর্নীতি/অপরাধ যা করেছো-তার মুখোমুখী হতেই হবে।

ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘ওরা যা করছে তা আমাদের দেশকে বিষিয়ে তুলেছে। সীমান্ত নিরাপত্তায় ন্যূনতম আন্তরিকতা নেই। আমাদের সেনাবাহিনীর মন দুর্বল করা হয়েছে। ফলে তারা জয়ের জন্যে যুদ্ধে লিপ্ত হবার মানসিকতা হারিয়ে ফেলেছে। উগ্রপন্থি-বামপন্থিরা বিচারালয়ের নিয়ন্ত্রণে অধিষ্ঠিত হওয়ায় গুরুতর অপরাধীদের কারাগারে নিতে চাচ্ছে না। আমি হচ্ছি একমাত্র প্রশাসক, যিনি অপরাধীদের ছাড় দেয়নি।
একইদিন অপরাহ্নে সাউথ ক্যারলিনা স্টেটের কলাম্বিয়ায় অপর এক সমাবেশে বক্তব্যকালে ট্রাম্প চড়াও হন ফ্লোরিডার স্টেট গভর্ণর রন ডিস্যান্টিসের ওপর। উল্লেখ্য, রন ডিস্যান্টিস হচ্ছেন ট্রাম্পের বিরুদ্ধে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে অন্যতম একজন। তাই তাকে আক্রমণ করে ট্রাম্প বলেন, করোনাকালে আমার ভ’মিকাকে অবদমিত করার অভিপ্রায়ে তিনি (ডিস্যান্টিস) অপচেষ্টা চালাচ্ছেন। আমি ফ্লোরিডার স্থায়ী বাসিন্দা। এটা জেনেও তিনি (ডিস্যান্টিস) আমার বিরুদ্ধে মাঠে নামার কথা ভাবছেন। এমন অকৃতজ্ঞ দ্বিতীয়টি নেই। উল্লেখ্য, বিভিন্ন জরিপে দেখা গেছে যে, দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকতে পারেন ডিস্যান্টিস-এটাই ট্রাম্পের ক্ষোভের কারণ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার