Advertisement Placeholder
সমঝোতা স্মারকে স্বাক্ষর

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল টিম যাবে ঢাকায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল টিম যাবে ঢাকায়

আর্জেন্টিনা ফুটবল টিমের বাংলাদেশ সফরের আলোকে সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর গ্রুপ ছবিতে ‘ওয়ার্ল্ড ইলেভেন’র প্রেসিডেন্ট গুইলারমো টফোনি এবং গ্লোবাল সিক্স’র প্রেসিডেন্ট আতিকুর রহমানসহ কর্মকর্তারা। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

আর্জেন্টিনার বুয়েনসে ৩০ জানুয়ারি সোমবার সকালে ফিফার লাইসেন্সধারি ‘ওয়ার্ল্ড ইলেভেন’র প্রেসিডেন্ট গুইলারমো টফোনি ( Guillermo Tofoni )’র সাথে বাংলাদেশি আমেরিকান আতিকুর রহমানের নেতৃত্বাধীন ‘গ্লোবাল সিক্স’ কোম্পানীর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনাড়ম্বর এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরের পর গুইলারমো টফোনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল টিম শুধু ঢাকায় ফ্রেন্ডলী ম্যাচের জন্যেই যাবে না, একইসাথে অনূর্ধ্ব১৭ এবং অনূর্ধ্ব২০ বছর বয়েসী ফুটবল টিমকে প্রশিক্ষণের ক্যাম্পও করা হবে।

এছাড়া, আর্জেন্টিনা এবং বাংলাদেশের ফুটবল খেলোয়াড় বিনিময়ের ব্যবস্থাও করা হবে। বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে (ক্রিকেটের মত) নিতে সবধরনের সহযোগিতার দিগন্ত প্রসার করার অভিপ্রায়ে ঢাকায় একটি ট্রেনিং একাডেমি স্থাপনের কথাও ভাবছি।’ টফোনি উল্লেখ করেন, আমরা বাংলাদেশের ফুটবল প্রেমীদের আবেগ-অনুভ’তিকে সম্মান জানিয়ে ফুটবলের উৎকর্ষ সাধনে অঙ্গিকারাবদ্ধ। উল্লেখ্য, ওয়ার্ল্ড ইলেভেন হচ্ছে আর্জেন্টিনার অন্যতম একটি সংস্থা যা আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠানের দায়িত্ব পালন করছে ১৯৯৯ সাল থেকে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক ‘গ্লোবাল সিক্স’ কোম্পানীর অধিকর্তা আতিকুর রহমান বেশ ক’বছর থেকেই ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র মাধ্যমে আর্জেন্টিনার সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে কাজ করছেন। সে সুবাদেই বাংলাদেশের ফুটবলকে ক্রিকেটের ন্যায় আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে আরোহনের সংকল্প থেকে ওয়ার্ল্ড ইলেভেনের সাথে চুক্তিবদ্ধ হলেন। সমঝোতা স্মারকে স্বাক্ষরের অনুষ্ঠানে গ্লোবাল সিক্স’র ভাইস প্রেসিডেন্ট শহিদুর রহমান শান্টু এবং আর্জেন্টিনা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলিম তালুকদার ছাড়াও ওয়ার্ল্ড ইলেভেনের কর্মকর্তা আরতুরো আলেজান্দ্রো স্ট্যানিকও ছিলেন। ভার্চুয়ালে ঢাকা থেকে যোগদান করেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি নজরুল ইসলামও। আতিকুর রহমান এ সংবাদদাতাকে জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথেও এ নিয়ে কার্যকর যোগাযোগ রয়েছে। তার সাথেও ওয়ার্ল্ড ইলেভেনসহ আমরা কথা বলছি। উল্লেখ্য, আতিকুর রহমান হলেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের বিশেষ সংবাদদাতা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার