Advertisement Placeholder
নিউইয়র্কে অষ্টম মৃত্যুবার্ষিকীর মাহফিলে নেতৃবৃন্দ

১/১১ জান্তার নির্যাতনের ভিকটিম হয়ে অকালে চলে গেছেন কোকো

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৩২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১/১১ জান্তার নির্যাতনের ভিকটিম হয়ে অকালে চলে গেছেন কোকো

বক্তব্য দিচ্ছেন গিয়াস আহমেদ। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

৩০ জানুয়ারী সোমবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’র যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক মরহুম আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর (দক্ষিন) বিএনপির যুগ্ম আহবায়ক ও ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’র সভাপতি শাহাদাৎ হোসেন রাজু। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম সদস্য সচিব মোঃ রিয়াজ মাহমুদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট কোকোর স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গণে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে দিতে কোকো স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধান বক্তা যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহম্মেদ বলেন, সেনাসমর্থিত ১/১১ সরকারের দমন-পীড়ন এবং মানসিক নির্যাতনের অসহায় বলি হয়েছেন আরাফাত রহমান কোকো। কোকোর ঘাতকদের একদিন কাঠগড়ায় দাঁড়াতেই হবে। সেজন্যে বাংলাদেশে চলমান গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আন্দোলনের সাথে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার, নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক অলিউল্লাহ আতিকুর রহমান এবং সদস্য সচিব সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর (দক্ষিন) বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম, যুগ্ম আহবায়ক রুহুল আমিন নাসির, আমিনুল ইসলাম চৌধুরী ও বদরুল হক আজাদ, সাবেক ছাত্রনেতা জীবন শফিক, মো:রিপন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সাইফুল ইসলাম লিটন। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়ক দেওয়ান কাওছার, নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপির যুগ্ন আহবায়ক জোহরা বেগম, সদস্য কামাল হোসেন হাওলাদার, আজিজুল বারী তিতাস, কৃষিবিদ সোলায়মান, দক্ষিনের দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আব্দুল মান্নান হোসাইন, সুলতান আহম্মেদ ভূইয়া, মোঃ আল আমিন, মোঃ আবির হোসেন, মোঃ নাসির, মোঃ কাইউম হোসেন, মোঃ উল্লাস, মহানগর উত্তরের সদস্য লিয়াকত হোসেন, মমতাজ উদ্দিন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল হক মিশন, কামাল উদ্দীন দিপু , যুগ্ম সদস্য সচিব সাইদুর খান ডিউক, গোলাম এন হায়দার মুকুট, মহানগর দক্ষিণের সদস্য সুলতান, যুবনেতা মাঈন উদ্দিন, আহমেদ ভুঁইয়া, জামাল হোসেন , মো. মহসিন , নুর এ আলম, শরীফ চৌধুরী , আব্বাস উদ্দীন, মিজানুর রহমান মিজান, মারুফ আহমেদ, হাসান আহমেদ, মো. হাসান, মো. নুরুল হুদা, নাজমুল প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার