Advertisement Placeholder

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য-সম্পর্ক জোরদারে ইউএসবিসিসিআই’র নানা পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য-সম্পর্ক জোরদারে  ইউএসবিসিসিআই’র নানা পরিকল্পনা

ইউএসবিসিসিআই’র কর্মকর্তারা গণমাধ্যম কর্মীগণকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় ৩১ জানুয়ারী জাফরান গ্রিলে ‘মীট দ্য প্রেস’ অনুষ্ঠান আয়োজন করে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। এতে ইউএসবিসিসিআইয়ের ‘‘বিজনেস ইন রিভিউ অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্ট ২০২২-২০২৩’’ সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন ইউএসবিসিসিআই-এর কার্যনির্বাহী কমিটি, পরিচালনা পর্ষদের সদস্যরা। ইউএসবিসিসিআইয়ের ডিরেক্টর শেখ ফরহাদের তত্ত্ববধানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএসবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ লিটন আহমেদ।
এ সময় সংগঠনের পক্ষ থেকে ২০২২ সালে অনুষ্ঠিত সকল কাজের সার সংক্ষেপ এবং ২০২৩ সালে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তার একটি সংক্ষিপ্ত বর্ণনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট বখত রুম্মান বিরতীজ। ২০২২ সালে ইউএসবিসিসিআইয়ের উল্লেখযোগ্য কাজ প্রসঙ্গে তিনি বলেন, নানারকম সীমাবদ্ধতার মধ্যেও গত বছর সংগঠনের কিছু কাজ কমিউনিটিসহ সর্বত্র প্রশংসিত হয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য ছিলো- মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের কুটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন, ৩ দিনব্যাপি ইউএসবিসিসিআই ‘বিজনেস এক্সপো-২০২২’, অন্যান্য চেম্বার অব কমার্স এর সাথে এমওইউ সাইনিং, ইউএসবিসিসিআই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র বিতরণ, ইউএসবিসিসিআই মহিলা উদ্যোক্তা সামিট এবং মহিলা উদ্যোক্তা পুরস্কার ২০২২ এবং বাংলাদেশের বিজয় দিবস উদযাপন।

বখত রুম্মান উল্লেখ করেন, এরমধ্যে ইউএসবিসিআই ‘বিজনেস এক্সপো ২০২২ তে আমরা সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। ব্যবসার নতুন নতুন উপাদান খুঁজে পেয়েছি এই বিজনেস এক্সপোর মাধ্যমে। তাই এই এক্সপো আমাদের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। এজন্য গতবছরের ন্যায় এবারও আমরা ২দিন ব্যাপি (২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২৩) ‘ইউএসবিসিআই বিজনেস এক্সপো-২০২৩’ করার সিদ্ধান্ত গ্রহন করেছি। এছাড়া চলতি বছর আমরা আরো কিছু আন্তর্জাতিক অনুষ্ঠানের কার্যক্রম হাতে নিয়েছি। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- ইউএসবিসিসিআই ‘মহিলা উদ্যোক্তা সামিট-২০২৩’। যা আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া কমিউনিটিসহ সকলের স্বার্থে কিছু উল্লেখযোগ্য কার্যক্রমও হাতে নিয়েছে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই)। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- মার্কিন যুক্তরাষ্ট্রে বিডি টেক্সটাইল এবং আরএমজি এক্সপেন্ডারেশন, রিয়েল এস্টেট এ টু জেড সেমিনার, উদ্যোক্তাদের জন্য এসবিএস/এসবিএ’র সাথে সেমিনার, মঞ্জুরি নিয়ে সেমিনার। কিভাবে ব্যবসা সম্প্রসারণ করা যায়, আইটি এবং সফটওয়্যার: যুক্তরাষ্ট্রে কিভাবে একটি আইটি কোম্পানি প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রে কিভাবে ই কমার্স ব্যবসা শুরু করা যায়। ইবি২, বি৩ এবং ইবিএস এর উপর সেমিনার।

সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা জানান, ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএসবিসিসিআই) হল এমন একটি সংস্থা, যা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা সমৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে থাকে। এছাড়াও ক্রমবর্ধমান ব্যবসায়ী স¤প্রদায়ের চাহিদা পূরণে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসার মধ্যে সম্পর্ক স্থাপন এবং একটি উদ্যোক্তা পরিবেশ তৈরি করা “ইউএসবিসিসিআই-এর অন্যতম লক্ষ্য। তথ্য সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব, ব্যবসায়িক রেফারেল, নেটওয়ার্কিং, সামাজিকীকরণ এবং আরও অনেক কিছুর উৎস এই ব্যবসায়িক সংগঠনটি। ইতিবাচক নানাকর্মের জন্য ইউএস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশী সম্প্রদায়ের ‘বিশ্বস্ত কণ্ঠ’ হিসেবেও বিবেচনা করা হয়।

সংগঠনের উদ্ভাবনী এবং চলমান কর্মকান্ড কম্যুনিটিতে বিস্তারিতভাবে প্রচার ও প্রকাশের জন্যে নিউইয়র্কের ১২টি গণমাধ্যমকে বিশেষভাবে সম্মানিত করা হয় একইসাথে। এরা হলেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, চ্যানেল আই’র উত্তর আমেরিকাস্থ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, এটিএন বাংলার কানু দত্ত, ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টাইম টিভির সিইও আবু তাহের, চ্যানেল ৭৮৬ এর সিইও মোহাম্মদ শহিদুল্লাহ, তুষার পিকশ্চারের সিইও এমবি হোসেন তুষার এবং স্টার ফটোগ্রাফির সিইও নিহার সিদ্দিকী। বাংলাদেশ প্রতিদিনের সম্মাননা ক্রেসটি লাবলু আনসারের পক্ষে গ্রহণ করেছেন নিজস্ব প্রতিনিধি আনিসুর রহমান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার