Advertisement Placeholder

আওয়ামী লীগ নেতা কাদের মিয়ার পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগ নেতা কাদের মিয়ার পিতৃবিয়োগ

মোস্তাফিজুর রহমান।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়ার পিতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ৮৫ বছর বয়সে ৩১ জানুয়ারি মঙ্গলবার নিউইয়র্ক সময় সন্ধ্যায় চট্টগ্রাম সিটির হালিশহরে একটি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন তিনি। মঙ্গলবার সকালে উচ্চ রক্তপাত এবং শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেয়ার পরই হালিশহরের বাসা থেকে দ্রুত নিকটস্থ ক্লিনিকে নেয়া হয়।

চিকিৎসকরা প্রানান্ত চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে সক্ষম হননি। উল্লেখ্য, বেশ কয়েক সপ্তাহ বাংলাদেশে অবস্থানের পর মঙ্গলবার সকালেই নিউইয়র্কে ফিরেছেন কাদের মিয়া। তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগের সকালে বাবার সাথে একত্রে নাস্তা করেছি। ঘুনাক্ষরেও বুঝতে পারিনি যে, সেটাই হবে তার সাথে আমার সর্বশেষ আহার গ্রহণ। কাদের তার পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
মরহুমের প্রথম জানাযা হালিশহরের এইচ ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাযা সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নায়েবের স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যার আগেই তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই পুত্র এবং ৫ কন্যা-সহ অনেক আত্মীয়-স্বজন ও শুভার্থী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ১ ফেব্রুয়ারি বুধবার বাদ এশা ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কম্যুনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ক্বারি মাওলানা রুহুল্লাহ।

এদিকে, মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. এ কে এ মোমেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মনসুর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, সসন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজী জাফরউল্লাহ এবং বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার