Advertisement Placeholder

দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই ও এপেক্স-ব্রাজিলের মধ্যে সমঝোতা স্মারক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি   |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিপাক্ষিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে এফবিসিসিআই ও এপেক্স-ব্রাজিলের মধ্যে সমঝোতা স্মারক

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ ও রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার উপস্থিতিতে গত ১ ফেব্রুয়ারি এফবিসিসিআই ও ব্রাজিলের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক শীর্ষসংস্থা এপেক্স-ব্রাজিলের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এবং এপেক্স-ব্রাজিলের প্রেসিডেন্ট জর্জ ভিয়ানা।
উল্লেখ্য, মারকসুরভুক্ত আঞ্চলিক বাণিজ্য বাজারে বাংলাদেশের পণ্যের বাজার স¤প্রসারণের লক্ষ্যে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দিনসহ ৬ সদস্যের একটি প্রতিনিধিদল ব্রাজিল ও আর্জেন্টিনা সফর করছেন।

ব্রাজিলের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় তপন কান্তি ঘোষের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা, এফবিসিসিআই সভাপতি মোঃ জসীম উদ্দিন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম। এছাড়াও ছিলেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের উপ-প্রধান মাহমুদুল ইসলাম এবং টিসিবির সিনিয়র এক্সিকিউটিভ আবুল হাসনাত চৌধুরী। ব্রাজিল প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আনা রিপেজা (ডিরেক্টর, বিজনেস প্রমোশন অব এপেক্স-ব্রাজিল)।

ব্রাজিলের পক্ষ হতে আলোচনায় অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বিভাগের এ্যাম্বাসেডর এলেক্স জিয়াকোমেলি, লুকাস পরটেলা (ডিরেক্টর অব ব্রাজিলিয়ান এসোসিয়েশন ফর এনিমেল রিসাইক্লিং), লুইস রুয়া( ডিরেক্টর অব ব্রাজিলিয়ান এসোসিয়েশন ফর এনিমেল প্রোটিন), এডুয়ার্ডো লিয়াউ (ডিরেক্টর অব ব্রাজিলিয়ান এসোসিয়েশন ফর সুগারকেন), আলেক্সান্দ্রে পেড্রো( প্রেসিডেন্ট অব ব্রাজিলিয়ান কটন প্রডিউসারস এসোসিয়েশন), উবিরেসি ফনসেকা (প্রেসিডেন্ট অব ব্রাজিলিয়ান এসোসিয়েশন ফর চকোলেটস, পিনাটস এন্ড ক্যান্ডি), ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি (পরিচালক এলোইসিও) বারবোসা প্রমুখ। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড প্রমোশন বিভাগের ডিরেক্টর জানাইনা সিলভা। আলোচনায় সকলেই ব্রাজিল-বাংলাদেশ দ্বি-পাক্ষিক বাণিজ্য বৃদ্ধির আশ্বাস ব্যক্ত করেন।

ব্রাজিলের নবগঠিত সরকারের প্রাধিকারপ্রাপ্ত বিষয় যেমন দারিদ্র বিমোচন ও বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবেলার চ্যালেঞ্জসমূহ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় ও আন্তর্জাতিক পরিন্ডলে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে ব্রাজিল প্রতিনিধিদলের প্রধান আনা রিপেজা বাংলাদেশ ও ব্রাজিলের মাঝে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রসমূহকে চিহ্নিত করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বজুড়ে কোভিড মহামারীর মাঝেও বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকায় আনা রিপেজা বাংলাদেশ সরকারের গৃহীত কর্মসূচীর প্রশংসা করেন। এসময় এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ১১-১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩ এ অংশগ্রহণ করার জন্য ডিরেক্টর আনা রিপেজা ও এপেক্স ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়।
ইতোপূর্বে বাংলাদেশ হতে আগত প্রতিনিধিদল, ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য সংস্থা অইওঙঠঊ (ভোজ্যতেল উৎপাদনকারী এসোসিয়েশন)- এর প্রেসিডেন্ট আন্দ্রে নাসার-এর সাথে দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক রাজধানী সাওপাওলোতে এক বাণিজ্য আলোচনায় অংশ নেন এবং ফরেন ট্রেড সেক্রেটারি তাতিয়ানা প্রাজেরেস এর সাথে ব্রাসিলিয়াতে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। উল্লেখ্য, প্রতিনিধিদল গত ১ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল (ফরেন সেক্রেটারি) মারিয়া রোশার সাথে বৈঠক করেন। বৈঠকে দ্বি-পাক্ষিক বাণিজ্য সহযোগিতা বৃদ্ধিতে ব্রাজিল- বাংলাদেশ একসাথে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার