Advertisement Placeholder

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ২০

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত অন্তত ২০

মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, এদিন সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় বাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন যাত্রী নিহত হন।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকেই ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জন মারা যান।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার