Advertisement Placeholder

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ০৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার

আসন্ন গ্রীষ্মেই টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাবেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাদা পোশাকে নিজ ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চান অস্ট্রেলিয়ার এই ওপেনার।

ওয়ার্নার বলেন, ‘আপনাকে রান করার মধ্যেই থাকতে হবে। আমি সবসময় বলে এসেছি ২০২৪ বিশ্বকাপেই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। এমনটাই সম্ভবত নিজের এবং পরিবারের কাছে আমার পাওনা। আমি যদি এখানে রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় ভালো খেলি, তাহলে আমি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর খেলব না।’

‘যদি এখানে ভালো খেলি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং অ্যাশেজ) এবং পাকিস্তান সিরিজে খেলতে পারে, তাহলে অবশ্যই আমি সেখানে শেষ করব।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার