Advertisement Placeholder

পদ্মা সেতুতে এক দিনেই ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়!

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে এক দিনেই ২ কোটি ৯ লাখ টাকা টোল আদায়!

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় (২৭ জুন ভোর ৬টা পর্যন্ত) ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।

সোমবার (২৭ জুন) সকাল ১০টায় এ তথ্য জানান সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন। তিনি বলেন, ২৬ জুন ভোর ৬টা থেকে ২৭ জুন ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছে পদ্মা সেতুতে। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছে।

পদ্মা সেতু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রথম দিনে মাওয়া টোলপ্লাজা দিয়ে ২৬ হাজার ৫৮৯টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৮ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ২৪ হাজার ৭২৭টি যানবাহন চলাচল করেছে। এতে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই পাড় মিলে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
উল্লেখ্য, ২৫ জুন আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার