Advertisement Placeholder

কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে কিলিয়ান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেন্ডাল জেনারের সঙ্গে পার্টিতে কিলিয়ান এমবাপ্পে

ফরাসি তার ফুটবলার কিলিয়ান এমবাপে ও মার্কিন তারকা কেন্ডাল জেনার। একজন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার, অন্যজন সুপার মডেল। দু’জনকে দেখা গেল একসঙ্গে পার্টিতে।

সম্প্রতি দ্য হ্যাম্পটনে বিলিয়নেয়ার মাইকেল রুবিনের পার্টিতে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপের সঙ্গে নাচতে দেখা গেছে কেন্ডাল জেনারকে।

যদিও এখন এক র‌্যাপারের সঙ্গে প্রেম করছেন কেন্ডাল। তবুও ওই পার্টিতে হাজির হয়ে ফরাসি ফুটবলারের সঙ্গে মিউজিকের তালে কোমর দুলিয়েছেন তিনি।

মাইকেল রুবিন ফ্যানাটিকসের সিইও, যেটি বিশ্বের শীর্ষ ক্রীড়া পণ্য প্রদানকারী সংস্থা হিসেবে পরিচিত। তিনিই এই পার্টির আয়োজন করেছিলেন। যেখানে একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন এই জুটি।

পার্টিতে এই দুই তারকার একসঙ্গে সময় কাটানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দু’জন দুই অঙ্গনের হলেও ভক্তরা বেশ উপভোগ করেছেন তাদেরকে একই ফ্রেমে দেখে। সূত্র : ডেইলি মেইল ইউকে ও গোল ডটকম।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার