Advertisement Placeholder

‘হোলি আর্টিজানের ঘটনায় ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশে পদ্মা সেতু হতো না’

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ০১ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘হোলি আর্টিজানের ঘটনায় ঘুরে দাঁড়াতে না পারলে বাংলাদেশে পদ্মা সেতু হতো না’

বাংলাদেশে হোলি আর্টিজানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারতাম তাহলে আজ যে পদ্মা সেতু দেখছি, মেট্রোরেল দেখছি, তা কোনো কিছুই বাস্তবায়ন করতে পারতাম না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

রাজধানীর গুলশান পুরাতন থানার সামনে জঙ্গি হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘দীপ্ত শপথ’-এ শ্রদ্ধা নিবেদন করতে এসে আজ শুক্রবার দুপুরে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুরে দাঁড়াতে না পারলে কোনো বিদেশি টেকনিশিয়ান-ইঞ্জিনিয়ার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসত না।
তিনি আরও বলেন, নব্য জেএমবির সদস্যদের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলেও হলি আর্টিসানের ঘটনার পর ধারাবাহিক অভিযানে জঙ্গিদের রুখে দিতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা বাহিনী।

এসময় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম (বার), এন্টি টেরোরিজম ইউনিটের মহাপরিচালক কামরুল আহসান, বিপিএম (বার) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও এসবির মহাপরিচালক মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) সহ অন্যান্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদেশি কূটনীতিকরা।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার