Advertisement Placeholder

নারায়ণগঞ্জের আড়াউহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারায়ণগঞ্জের আড়াউহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মা-ছেলেকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার (৩ জুলাই) সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দপুর গ্রামের মৃত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার স্কুলপড়ুয়া ছেলে তালহা (০৮)। আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। তারা দুজন আউয়ালের বাড়িতেই থাকতেন।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার