Advertisement Placeholder

ডেসটিনির এমডি রফিকুল আমিনের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেসটিনির এমডি রফিকুল আমিনের আপিল গ্রহণ, জরিমানা স্থগিত

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানার রায় স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে নিম্ন আদালত থেকে এ মামলার নথি তলব করা হয়েছে।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সোমবার (৪ জুলাই) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ১২ মে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের চার হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে দুইশ কোটি টাকা জরিমানা করা হয়।

মামলায় গ্রুপের চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের চার বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাকে তিন কোটি ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার বাকি ৪৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এছাড়া ৪৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের মোট ২৩০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এ প্রতিষ্ঠানের যত সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করা হয়েছিল, তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার