Advertisement Placeholder

সতীর্থদের ব্যর্থতায় রোনালদোর স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সতীর্থদের ব্যর্থতায় রোনালদোর স্বপ্নভঙ্গ

এএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে যারা চোখ রেখেছেন, তারাই কেবল জানেন এশিয়ান ফুটবলেও এমন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ হতে পারে। গোলের ছড়াছড়ি, লাল কার্ড, টাইব্রেকার… ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর এবং আরব আমিরাতের আল আইনের ম্যাচে দেখা গেল সবই। এশিয়ান ক্লাব পর্যায়ের শীর্ষ আসরে রোনালদো আবারও নায়ক হতে পারতেন। তবে সতীর্থদের ব্যর্থতার রাতে তাকে হতে হয়েছে ব্যর্থ।

আল নাসর ৪ (১) – ৩ (৩) আল-আইন (অ্যাগ্রিগেট: ৪-৪)

ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগে বহুবারই একা হাতে রিয়াল মাদ্রিদ কিংবা জুভেন্টাসকে জয় এনে দিয়েছিলেন রোনালদো। গতকাল (সোমবার) রাতে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগেও ছিল তেমন সমীকরণ। আল-আইনের বিপক্ষে অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়েছিল তারা। সেখান থেকে পেনাল্টিতে গোল করে রোনালদোইই এনেছেন সমতা। যদিও টাইব্রেকে গিয়ে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হলো আল-নাসরকে।

আল আইনের বিপক্ষে আগের লেগেই ১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। এদিন রিয়াদে তাই শুরুটা তারা করেছিল আক্রমণাত্মক। মার্সেল ব্রোজোভিচ, সাদিও মানে, ক্রিশ্চিয়ানো রোনালদোরা শুরু থেকেই ছিলেন ছন্দে। তবে ম্যাচের প্রথম গোল পেয়ে যায় আল আইন। কাউন্টার অ্যাটাকে ম্যাচের প্রথম গোল পায় সফরকারীরা। ৪৪ মিনিটে সুফিয়াইন রাহিমি দ্বিতীয় গোল করলে ম্যাচ থেকেই ছিটকে যায় আল-নাসর।
কিন্তু যে দলে রোনালদো-মানেরা আছে, তারা হাল ছাড়বে কেন। ছাড়েওনি। সাদিও মানের দুর্দান্ত এক অ্যাসিস্টে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন আল ঘারিব। বিরতির পর ৫ মিনিটের মাথায় গোল পায় আল-নাসর। ওটাভিওর ক্রস নিজেদের জালে জড়ান আল-আইন গোলরক্ষক এইসা।
৭২ মিনিটে অসাধারণ এক ফ্রিকিকে ৩-৩ অ্যাগ্রিগেট সমতা আনেন অ্যালেক্স টেলেস। মাঝে ৬০ মিনিটে রোনালদো হাস্যকর এক ভুল করে বসেন। যদিও তাতে ম্যাচে ফিরতে সমস্যা হয়নি নাসরের। ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

১০৩ মিনিটে সুলতান শামসি এবং ১১৮ মিনিটে রোনালদো গোল করলে ম্যাচ যায় টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণের মঞ্চে রোনালদোইই কেবল গোল করেছেন আল-নাসরের হয়ে। মিস করেছেন ব্রোজোভিচ, ওটাভিও এবং অ্যালেক্স টেলেসের মত বড় সব নাম। তাতেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয় রোনালদোর।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার