Advertisement Placeholder

ডেমোক্রেসি ব্যর্থ হলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে : প্রধান বিচারপতি

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ২৯ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডেমোক্রেসি ব্যর্থ হলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা ফেল করলে আইনের শাসন ফেল করবে। আইনের শাসন ফেল করলে ডেমোক্রেসি ফেল করবে। ডেমোক্রেসি ফেল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে। সে জন্য আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করবো।’

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সব অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী) ও বেঞ্চকে (বিচারক) সোচ্চার থাকতে হবে। আইনজীবীদের প্রতি একান্ত প্রত্যাশা থাকবে, আদালতের পবিত্র অঙ্গন থেকে অসাধু ও প্রতারক চক্রকে উচ্ছেদের মাধ্যমে এই অঙ্গনকে কলুষমুক্ত করবেন। বিচার-প্রত্যাশী জনগণের হয়রানি নিরসনে আপনাদের হৃদয় নিংড়ানো আন্তরিকতা খোদার কাছে ইবাদতের মর্যাদা পাবে।’

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার