Advertisement Placeholder

সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জিং পেশা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ৩০ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জিং পেশা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সাংবাদিকতা একটি কঠিন চ্যালেঞ্জিং পেশা। আর এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে সাংবাদিকরা প্রতিনিয়তই সমাজের অসংগতি তুলে ধরছেন। সাংবাদিকদের লেখনির কারণে অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়।

২৯ জুলাই রাত সাড়ে আটটার দিকে রাজশাহীর চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত চারঘাট প্রেসক্লাবের সভাপতি প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্বরণসভায় তিনি এসব কথা বলেন।

চারঘাটের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সত্য ও ন্যায়ের পথে থেকে সত্য প্রকাশে আপনারা সব সময় থাকবেন অবিচল।

প্রয়াত সাংবাদিক এসএম মোজাম্মেল হকের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আরও বলেন, চারঘাটে তিনি সাংবাদিক হিসেবে যেমনটি ছিলেন সাদা মনের মানুষ, তেমনিভাবে চারঘাট মহিলা কলেজের শিক্ষক হিসেবে ছিলেন একজন দায়িত্ববান ব্যক্তি।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় প্রেসক্লাবে আয়োজিত স্বরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন, পৌর মেয়র একরামুল হক প্রমুখ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার