Advertisement Placeholder

লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদেশিরা

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন বাংলাদেশিরা

লেবাননে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। বাংলাদেশ দূতাবাস বৈরুত নিয়মিতভাবে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।

গতকাল সোমবার (৭ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, লেবাননে যুদ্ধের কারণে যেসব প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদেরকে লেবানন প্রবাসী বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে তুলনামূলক নিরাপদ এবং অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি লেবানিজ সরকার ঘোষিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন। বাংলাদেশ দূতাবাস কর্তৃক বিভিন্ন সাময়িক আশ্রয় কেন্দ্র ও আবাসস্থলে অবস্থানকারী প্রবাসীদের নিকট খাদ্যসামগ্রীসহ অত্যাবশ্যকীয় জিনিসপত্র পৌঁছানো হয়েছে। এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও দূতাবাস বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রে বিছানাপত্র, পরিচ্ছন্নতা সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেছে।

লেবাননে চলা যুদ্ধ পরিস্থিতিতে এখনও কেউ আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে অথবা অন্য যেকোনো প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হট লাইন-৭০৬৩৫২৭৮ এবং হেল্প লাইন- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটিতে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার