Advertisement Placeholder

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত

সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই মুহুর্তে সারাদেশে চলছে প্রতিমা বিসর্জন। এর মাধ্যমে শেষ হতে চলেছে পাঁচ দিনের দুর্গাপূজা উৎসব। রাজধানীর পুরান ঢাকার বুড়িগঙ্গায় চলছে প্রতিমা বিসর্জনের পর্ব। জানা গেছে, মধ্যরাত পর্যন্ত চলবে প্রতিমা বিসর্জনের কাজ। বিজয় দশমীতে সিঁধুর খেলা এবং দেবী দুর্গাকে বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। পঞ্চম দিনে মর্ত্যলোক থেকে বিদায় নিবেন দেবী দুর্গা।

আজ রবিবার বিকাল থেকে রাজধানীর বুড়িগঙ্গা নদীর বিনাস্মৃতি স্নান ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। একই সাথে ওয়াজ ঘাট, তেলঘাট সহ বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাটে প্রতিমা বিসর্জন চলছে।

এদিন, বিকেল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আসতে থাকে ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাট সহ আশেপাশের ঘাটে। ঢাকের তালে নেচে-গেয়ে প্রতিমা নিয়ে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষাদ-আনন্দ এক করে দেবী দুর্গাকে বিসর্জন দিচ্ছেন বক্তরা।

প্রতিমা বিসর্জনকে ঘিরে তৎপর রয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীর, নৌ-পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম ও সোয়াট দলের সদস্য, সাদা পোশাকে সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ২টা থেকে রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ থেকে শঙ্খ আর উলুধ্বনি, খোল-করতাল-ঢাকঢোলের সনাতনী বাজনার সঙ্গে দেবী বন্দনার গানের মধ্যদিয়ে প্রতিমা নিয়ে শোভাযাত্রা সহকারে বুড়িগঙ্গা তীরের বিনাস্মৃতি স্নানঘাটে আসেন পূণ্যার্থীরা। ঢাকার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ হাজারো মানুষের শোভাযাত্রা নিয়ে বুড়িগঙ্গা তীরে আসে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার