Advertisement Placeholder

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বন্ধ রয়েছে। রবিবার (৭ আগস্ট) বিকেল ৩টা ৮ মিনিটে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন। তিনি বলেন, আপাতত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে বন্ধ আছে।

তবে কী কারণে রানওয়ে বন্ধ আছে সে বিষয়ে কিছু জানাননি ফরহাদ হোসেন। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান তিনি।

এদিকে, বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ল্যান্ড করার পর মোড় নেওয়ার সময় চাকা খুলে যায়। এ কারণে বিমানটি রানওয়েতে পড়ে যায়। এতে বিমানে থাকা কেউ আহত হননি বলে জানা গেছে। বিমানটির চাকা মেরামতের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি প্লেন আটকে থাকে। এতে প্রায় ৪০ মিনিট রানওয়ে বন্ধ থাকে। তখন অবতরণ ও উড্ডয়নের অপেক্ষায় থাকা প্রায় ১৫টি এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ব্যাহত হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার