
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ | প্রিন্ট | ৯৫ বার পঠিত | পড়ুন মিনিটে

বাংলাদেশে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভুয়া ও বানোয়াট খবর সংবলিত উসকানিমূলক ফেইসবুক পোস্ট ও ইউটিউব ভিডিও অপসারণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন এবং ফেইসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে আদেশটি মেনে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া হাইকোর্ট বিটিআরসি এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সিকে দেশে ‘সহিংসতা ও জনবিশৃঙ্খলা সৃষ্টিকারী ভুয়া ও বানোয়াট খবর’ সংবলিত এই ধরনের ফেইসবুক পোস্ট এবং ইউটিউব ভিডিও চালানো রোধ করতে একটি জবাবদিহিতামূলক ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছে।



