Advertisement Placeholder

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ নিহত

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিলেটে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ নিহত

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২), তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জনান, শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী অটোরিকশা ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। বর্তমানে লাশগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার