Advertisement Placeholder

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

প্রতিদিন ডেস্ক   |   শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্র, শনি ও রবিবার- এই তিন দিন দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কয়েক মাস আগেই তার সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপন করা হয়েছিল। যুক্তরাজ্যে তিনিই সবচেয়ে বেশি সময় সিংহাসনে আরোহণ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রানি। তার হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছিল।
বিবিসি জানিয়েছে, রানির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে ১০ থেকে ১১ দিন পর। এ কয়দিন লন্ডন, এডিনবরা, কার্ডিফ ও বেলফাস্টে বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার