Advertisement Placeholder

জাপানের রাষ্ট্রদূত ইতোর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানের রাষ্ট্রদূত ইতোর সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

ঢাকাস্থ জাপান রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রবিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত এই বৈঠক হয়।

দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলাপ হয়েছে বলে বৈঠক শেষে জানিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার