Advertisement Placeholder

ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ২৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাবি উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এসে ছাত্রলীগের হামলায় ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, ভিসি স্যারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এ এফ রহমান ও জহুরুল হক হল শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী আমাদের ওপর রড়-স্ট্যাম্প নিয়ে হামলা চালায়। এতে আমি ও আমাদের সাধারণ সম্পাদক আরিফুলসহ ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। কয়েকজনের মাথা ফেঁটে গিয়েছে।

তিনি আরও বলেন, তারা আমাদের ভিসি স্যারের সঙ্গে দেখা করার কোনো সুযোগ দেননি। আমরা এখন হাসপাতালের দিকে যাচ্ছি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার