Advertisement Placeholder
কুমিল্লা সিটি নির্বাচন

ভোট দিয়ে ফের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী সাক্কু

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ১৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোট দিয়ে ফের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে ভোট দিলেন দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে নগরীর ১২ নং ওয়ার্ডের হোচ্ছামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদান শেষে ফের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেনে টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু। সঠিকভাবে ভোট কাস্টিং হলে ডাবল ভোট পাবেন বলে জানান তিনি। এ সময় তিনি জানান, ইভিএমে ধীর গতি আছে। কিন্তু কোথাও কোথাও মেশিন ঠিকমতো কাজ করছে না বলে জানান তিনি।

নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিনে) ব্যবহার করে বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার