Advertisement Placeholder
সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

কোপা আমেরিকার ১২তম শিরোপা জিতল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোপা আমেরিকার ১২তম শিরোপা জিতল ব্রাজিল

কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২৩ অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ব্রাজিল। যুব কোপা আমেরিকা হিসেবে পরিচিত এই টুর্নামেন্টের রুদ্ধশাস ফাইনালে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা। এতে রেকর্ডময় ১২তম বারের মতো শিরোপার ট্রফি ব্রাজিলের ঘরে উঠল।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে শিরোপা জিততে হলে এই ম্যাচে জিততেই হত ব্রাজিলের, তবে ড্র হলে ট্রফি উঠত উরুগুয়ের হাতে। এমন সব পরিসংখ্যান নিয়ে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল ব্রাজিলের যুবারা।

তবে ফাইনালে মাঠে নেমে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও উরুগুয়ের রক্ষণ ভেদ করতে পারছিল না সেলেসাওরা। অবশেষে ৮৪তম মিনিটে মিডফিল্ডার আন্দ্রে সান্তোসের গোলে এগিয়ে যাওয়ার পর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে পেদ্রোর গোলে জয়ের উল্লাসে মাতে ব্রাজিল শিবির।
ফলে কাতার বিশ্বকাপে সিনিয়রদের ব্যর্থতা যুব কোপা আমেরিকায় কিছুটা হলেও লাঘব করল ব্রাজিলের যুবারা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার