Advertisement Placeholder

বিশ্বকাপ জিততে চাই, মেসি আমার অনুপ্রেরণা : নেইমার

স্পোর্টস ডেস্ক:   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ জিততে চাই, মেসি আমার অনুপ্রেরণা : নেইমার

গেল কাতার বিশ্বকাপে হেক্সার অভিযানে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। এই ব্যর্থতায় এতটাই ভেঙে পড়েন যে পরবর্তী বিশ্বকাপ তো দূরের কথা, আর কখনো ব্রাজিলের হয়ে খেলবেন কিনা, তা নিয়ে দেখা দেয় সংশয়।

এবার এ নিয়ে ‘টিএনটি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন নেইমার। তিনি জানালেন ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা, ‘আমি বছর ধরে ধরে এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার বড় একটা স্বপ্ন আছে। আর সেটা হলো বিশ্বকাপ জেতা।’

এই স্বপ্ন পূরণে নেইমারের প্রেরণা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, ‘লিও সব সময় আমার অনুপ্রেরণা। ও সব সময় আমাকে সাহায্য করে, উৎসাহিত করে। ৩৪ বছর বয়সে (আসলে হবে ৩৫ বছর) মেসিকে বিশ্বকাপ জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবছি।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার