Advertisement Placeholder

কাতার সফর শেষ করে ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা

প্রতিদিন ডেস্ক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাতার সফর শেষ করে ঢাকায় ফিরেছেন শেখ হাসিনা

কাতার সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

এর আগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) শেষ করে বাংলাদেশ সময় সকাল ১১টায় দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার পথে রওয়ানা দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত ৪ মার্চ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতার সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অবস্থানকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব গুতেরেস ও কাতারের আমিরের সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়া সম্মেলনে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার