Advertisement Placeholder

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পদ্মা সেতুর কর্মকর্তা ও পরামর্শকরা

প্রতিদিন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন পদ্মা সেতুর কর্মকর্তা ও  পরামর্শকরা

পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা প্রধানমন্ত্রীকে পদ্মা সেতুর বিভিন্ন কারিগরি দিক সম্পর্কে অবহিত করেন। খবর বাসস।

সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীকে বলেন, প্রমত্ত নদীর ওপর সেতুটি নির্মাণে সবচেয়ে কম অর্থ ব্যয় হয়েছে। পাশাপাশি সেতুটিতে সর্বোচ্চ গুণগত মান বিরাজ রাখা হয়েছে, যাতে ১০০ বছরও এটি টিকে থাকতে পারে। প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে অভিনন্দন জানান।

প্রতিনিধি দলে ছিলেন পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও সুপারভিশন কনসালটেশন রবার্ট জন আভেস, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট দলের নেতা মাইকেল কিং, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং পরামর্শক অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া ও অধ্যাপক আইনুন নিশাত। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার