Advertisement Placeholder

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জিনপিং

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৪ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট জিনপিং

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মো. সাহাবুদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার (২৪ এপ্রিল) চীনের প্রেসিডেন্ট এক চিঠিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান।

চিঠিতে শি জিনপিং লিখেছেন, ঐতিহ্যগতভাবে চীন ও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সর্বদা একে অপরকে সম্মান করেছে। একে অপরের মূল স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে সমর্থন ও সহযোগিতা করেছে, যা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের উদাহরণ।

চিঠিতে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেওয়া গুরুত্বের কথা তুলে ধরেন। শি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশ ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ নির্মাণের জন্য নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করতে প্রস্তুত। চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যেন দুই দেশের জনগণ উপকৃত হয়।

শি জিনপিং চিঠিতে বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। সোমবার (২৪ এপ্রিল) বঙ্গভবনের দরবার হলে শপথ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার