Advertisement Placeholder

একত্রে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : জাফরুল্লাহ চৌধুরী

প্রতিদিন ডেস্ক   |   শনিবার, ২৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

একত্রে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : জাফরুল্লাহ চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন দেশের মানুষের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী বড় বড় কাজ করে ফেলেছেন। এখন মানুষের দিকে নজর দিতে হবে। একত্রে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।’

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেওয়ার সময় জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সবাই বলেছিল, এই সেতুর নাম হাসিনা সেতু করতে। উনি করেননি। পদ্মা সেতু নাম রেখেছেন। ভবিষ্যতের কথা চিন্তা করেছেন। ইতিহাসে অনেক কিছু দেখেছি। মুক্তিযুদ্ধ দেখেছি। এবার পদ্মা সেতুর উদ্বোধন দেখলাম।’

এদিন সকাল ১০টায় এই সমাবেশে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আমন্ত্রিত ছিলেন দেশের সাড়ে তিন হাজার বিশিষ্টজন। ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক, সমাজের নানা পেশার বিশিষ্ট নাগরিকেরা। জাফরুল্লাহ চৌধুরীও অতিথিদের একজন ছিলেন।

প্রধানমন্ত্রী মাওয়ার সমাবেশের পর গাড়িযোগে সেতুর দিকে যান। তিনি নিজ হাতে টোল দেন। পরে ফলকের স্থানে এসে ফলক ও ম্যুরাল উদ্বোধন করেন। এরপর তিনি জাজিরা প্রান্তেরও ফলক উন্মোচন করেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার