Advertisement Placeholder

পদ্মা সেতুতে টহল দিচ্ছে সেনাবাহিনী

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ২৭ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পদ্মা সেতুতে টহল দিচ্ছে সেনাবাহিনী

সাধারণ মানুষ যেন পদ্মা সেতুতে চলাচলের সময় নির্ধারিত আইন মেনে চলে, তা নিশ্চিত করতে সোমবার (২৭ জুন) থেকে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (২৭ জুন) সকাল থেকে সেতুতে মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হেঁটেও উঠতে দেওয়া হচ্ছে না মানুষকে। কেউ যেন অনিয়ম না করে সেজন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রোববার (২৬ জুন) সেতুর ওপর যেমন চিত্র দেখা গেছে, সোমবার পরিস্থিতি তা থেকে সম্পূর্ণ ভিন্ন। রোববার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়া ভিডিওতে সেতুর ওপর রাস্তার পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও সোমবার বলতে গেলে খালি ছিল রাস্তা।

সোমবার (২৬ জুন) সেতুর ওপর কোথাও কোথাও গাড়ি থামিয়ে মানুষজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর টহল গাড়ি তাদের সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। এদিন পুরো সেতু এলাকাতেই রোববারের (২৬ জুন) চেয়ে বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার