
প্রতিদিন ডেস্ক | মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | ৬১ বার পঠিত | পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কখনো পদের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি দলের জন্য।’
তিনি বলেন, স্কুলজীবন থেকে রাজনীতি করছি। তারপর কলেজ জীবন, ভার্সিটি সবখানেই রাজনীতি করেছি।
দক্ষিণ আফ্রিকায় সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে ২৯ আগস্ট বিকেল ৪টার দিকে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিবাগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেন।
ব্রিকস সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন।



