Advertisement Placeholder

বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে কেন জরুরি বিমানে মুম্বাই ছুটলেন কোহলি?

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ০২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে কেন জরুরি বিমানে মুম্বাই ছুটলেন কোহলি?

দোরগোড়ায় একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভারতেই অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। তার আগে রয়েছে বেশ কিছু ওয়ার্ম-আপ ম্যাচও।

ভারতের শিবিরে বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে। সেই সব ছেড়ে গুয়াহাটি থেকে জরুরি বিমানে মুম্বাইয়ে ছুটলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। জানা গেছে, স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার পাশে থাকতে মায়ানগরীর উদ্দেশে পাড়ি দিয়েছেন তিনি।

এদিকে গত কয়েক দিন ধরেই খবর, আনুশকা নাকি সন্তানসম্ভবা। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। তবে কি কোনও বিপদ হল অভিনেত্রীর? কঠিন সময়ে স্ত্রীর পাশে থাকতেই বিশ্বকাপের প্রস্তুতি ছেড়ে তড়িঘড়ি মু্ম্বই ছুটলেনে কোহলি? খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাড়ছে সেই জল্পনা।
২০১৭ সালে ইটালির টাস্কানিতে গাঁটছড়া বাঁধেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। অনুরাগীদের অন্যতম প্রিয় জুটি তারা। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় বিরুশকা নামে পরিচিত তারা। বিয়ের বছর চারেক পরে প্রথমবার সন্তানসম্ভবা হন আনুশকা। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় বিরাট কোহলি ও আনুশকার মেয়ে ভামিকার।

মেয়ের জন্মের পর থেকে তাকে বরাবর আগলে রেখেছেন বিরুশকা। মেয়ে বড় হয়ে নিজে বুঝলে তবেই ক্যামেরার সামনে আসবে, এই যুক্তিতে চিত্রগ্রাহীদের কাছে ভামিকার ছবি না তোলারও অনুরোধ রাখেন যুগল। এখন প্রায় আড়াই বছর বয়স ভামিকার। গত মাসের শেষ দিক থেকে কানাঘুষা শোনা যায়, ফের সন্তানসম্ভবা আনুশকা। ভামিকার খেলার সঙ্গী নাকি আসতে চলেছে শিগগিরই। সম্প্রতি এক ম্যাটারনিটি ক্লিনিকের বাইরে আনুশকাকে দেখা যায়। আনুশকার পোশাক দেখে ফটোগ্রাফারদের ধারণা হয় যে, তিনি সন্তানসম্ভবা। যদিও আনুশকার অনুরোধে তার কোনও ছবি প্রকাশিত হয়নি। কোহলি ও আনুশকা আশ্বাস দেন যে, খুব শিগগিরই নিজেদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা। তারপর থেকে সেই ঘোষণার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। তার আগেই এল এই খবর। জরুরি সময়ে আনুশকার পাশে থাকতে মুম্বাই পৌঁছলেন কোহলি।

ভামিকার ক্ষেত্রে সন্তানসম্ভবা হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় জানিয়েছিলেন আনুশকা। কোহলিও তার ছবি দিয়ে ওই সুখবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। তবে এবার এখনও সেই রাস্তায় হাঁটেননি আনুশকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তার চোখেমুখে দেখা যায়নি আনন্দের ছোঁয়াও। তবে কি সত্যিই কোনও জটিলতা দেখা দিয়েছে? উত্তর খুঁজছেন অনুরাগীরা।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার