Advertisement Placeholder

ঢাকার কমলাপুরে যাত্রীসহ বগি রেখেই চলে গেল ট্রেন!

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঢাকার কমলাপুরে যাত্রীসহ বগি রেখেই চলে গেল ট্রেন!

বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে একটি বগি রেখেই স্টেশন ছেড়েছে। সোমবার (৪ জুলাই) সকাল ১০টা দশ মিনিট ট্রেন ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি স্টেশন ছাড়ে। এ সময় একতা এক্সপ্রেসের ‘ট’ নম্বর বগির জন্য ১০৫ যাত্রী টিকিট কেটেছিলেন। তাদের অধিকাংশই এ ঘটনায় ট্রেনটি মিস করেছেন।

জানা গেছে, ট্রেনটির ‘ট’ নম্বর বগিতে আগে থেকেই ত্রুটি ছিল, তাই সেটিকে বাতিল করা হয় এবং মূল ট্রেনের শেষে রাখা হয়। ফলে অনেক যাত্রী বগি বাতিলের তথ্য না জেনে সেখানে উঠে বসেন।

কর্তৃপক্ষ বলছে, বগি বাতিলের বিষয়টি সকাল ৯টার সময় সবাইকে জানানে হয়েছে। আগে যারা বিষয়টি জেনেছেন, তারা অনেকে অন্য বগিতে উঠেছেন। তবে বগিতে থাকা প্রায় ১০০ যাত্রী বিষয়টি জানতেন না বলে অভিযোগ করেছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, সকাল নয়টায় জানানো হয়েছিল যাত্রীদেরকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের কাছে অতিরিক্ত বগি ছিল না। ট্রেনটি আসার পথে বগিতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে মন্তব্য করে বলেন, এটা কী কারণে হয়েছে আমরা ঠিক জানি না। কালকে থেকে কোনো কোচ এমন হলে রিপ্লেস না করে ছাড়া যাবে না। এই বগির যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, একতা এক্সপ্রেস (৭০৫) ট্রেনটি রাজধানী কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন (পঞ্চগড় রেলওয়ে স্টেশন) পর্যন্ত চলাচল করে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার