Advertisement Placeholder

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, আমেরিকা প্রবাসীর বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক আমেরিকা প্রবাসীর নামে মামলা হয়েছে। অভিযুক্ত প্রবাসী আতিফ মাহমুদ সরকারের পাশাপাশি স্বাধীনতার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন বলে দাবি করা হয়।

৮ অক্টোবর দুপুরে সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন গাইবান্ধা পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ রোহিত হাসান রিন্টু।

রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক ড. আব্দুল মজিদ মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাম্মী আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামি আতিফ মাহমুদ গাইবান্ধা মাস্টারপাড়া পৌর এলাকার প্রয়াত চিকিৎসক দেলওয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ফেসবুক ব্যবহার করে আতিফ মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব, আপত্তিকর মন্তব্য, কুরুচিপূর্ণ বক্তব্য, মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও রাষ্ট্রবিরোধী তথ্য প্রচার করে আসছেন। প্রধানমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন জ্যেষ্ঠ নেতা এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের বিরুদ্ধেও বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছেন ওই আমেরিকান প্রবাসী।
এদিন সশরীরে উপস্থিত হয়ে মামলা দায়েরের পর বাদী শেখ রোহিত হাসান রিন্টু সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম দল আওয়ামী লীগ। যে দলের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন সেই আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তার সুনাম নষ্ট করার জন্য, তাকে বেকায়দায় ফেলার জন্য স্বাধীনতা বিরোধীরা অপপ্রচার চালাচ্ছেন। যে প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। সেই নেত্রীর নামে কটাক্ষ করবে, অপপ্রচার চালাবে, তার ভাবমূর্তি নষ্ট করবে, এটা মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের নাগরিক। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব অতি শিগগিরই যেন এই আসামিকে আইনের আওতায় আনা হয়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার