Advertisement Placeholder

ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যু : হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রতিদিন ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসায়ী গাজী আনিসের মৃত্যু :  হেনোলাক্স গ্রুপের মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা

ব্যবসায়ী গাজী আনিসকে আত্মহত্যা প্ররোচণার অভিযোগে হেনোলাক্স গ্রুপের মালিক নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান জানান, গাজী আনিসের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি বলেন, আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

সোমবার (৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাব এলাকায় গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ব্যবসায়ী গাজী আনিস। পরে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। আজ সকাল সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টার খবর পেয়ে সামবার বিকেলে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজী আনিসকে উদ্ধার করে। এরপর তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে পুলিশ।

জানা গেছে, গাজী আনিসের বাড়ি কুষ্টিয়ায়। তিনি একসময় জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি বাজার এলাকার মৃত ইব্রাহিম বিশ্বাসের ছেলে।

গত ৩১ মে জাতীয় প্রেস ক্লা‌বে একটি সংবাদ সম্মেলনে হেনোলাক্স নামে একটি কোম্পানির কাছে ১ কোটি ২৬ লাখ টাকা পাওয়ার দাবি করেছিলেন গাজী আনিস। তার এক বন্ধু একটি গণমাধ্যমকে বলেছেন, ওই টাকা না পেয়েই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার