Advertisement Placeholder

আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মীর মনোনয়ন বাতিল

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাম্মীর মনোনয়ন বাতিল

দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম দ্বিতীয় দিনের শুনানি শেষে এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক জানান, জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুসারে প্রার্থী হতে হলে দ্বৈত নাগরিকত্ব অগ্রহণযোগ্য। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এছাড়া আরও ১০ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধতা পেয়েছেন ৪৫ প্রার্থী। মোট ৫৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার