Advertisement Placeholder

হারল মেসির ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হারল মেসির ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির তালটা যেনো ফিরছে না। এবার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে হেরেই গেল লিওনেল মেসির দল। গত শুক্রবার এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করে মেসিরা। আর সোমবার রাতে মেসিরা হেরেছে এফসি ডালাসের কাছে।

কটন বোল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩ মিনিটেই এগিয়ে যায় ডালাস। দলটির হয়ে গোলটি করেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের খেলোয়াড় জেসুস ফেরেইরার।

এই প্রীতি ম্যাচে মেসি অবশ্য পুরো সময় খেলেননি। ৬৪তম মিনিটে মেসিসহ লুইস সুয়ারেজ ও সের্হিও বুসকেতসকেও তুলে নেয় মায়ামি।
মেসিরা এরপর হংকং ও জাপানে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবেন। পর যুক্তরাষ্ট্রে ফিরে আর্জেন্টাইন ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে খেলবে। ওই ম্যাচটি হবে ১৫ ফেব্রুয়ারি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার