Advertisement Placeholder

গ্রীসে বিধ্বস্ত কার্গো বিমানে কোনো অস্ত্র ছিল না : আইএসপিআর

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্রীসে বিধ্বস্ত কার্গো বিমানে কোনো অস্ত্র ছিল না : আইএসপিআর

সার্বিয়া থেকে বাংলাদেশে আসার সময় গ্রিসে বিধ্বস্ত ইউক্রেনের কার্গো বিমানটিতে কোনো অস্ত্র ছিল না বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

১৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, ডাইরেক্টরেট জেনারেল অব ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) ক্রয় চুক্তির আওতায় কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিয়া থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল বহনকারী একটি বিমান গ্রিসে বিধ্বস্ত হয়েছে। এখানে উল্লেখ্য, উক্ত চালানে কোনো অস্ত্র ছিল না এবং উক্ত চালানটি বীমার আওতাভুক্ত।

এর আগে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সার্বিয়া থেকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি বড় কার্গো বিমান বাংলাদেশে যাওয়ার পথে গ্রিসে বিধ্বস্ত হয়। বিমানটি ১১ দশমিক ৫ টন সামরিক পণ্য পরিবহন করছিল। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব পণ্যের ক্রেতা।

এদিকে, সার্বিয়া থেকে বাংলাদেশে আসতে গিয়ে গ্রিসে বিধ্বস্ত কার্গো বিমানটি ১৭ জুলাই রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। আর সেজন্য বিমানবন্দর কর্তৃপক্ষের ক্লিয়ারেন্সও নেওয়া ছিল।

একইদিন বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি বলেন, আজ (১৭ জুলাই) রাত ১২টায় আন্তোনোভ অ্যান-১২ কার্গো বিমানটি আসার কথা ছিল। তবে বিমানটিতে কি ধরনের সরঞ্জাম ছিল তা বিমানবন্দর কর্তৃপক্ষের জানার কথা না।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার