Advertisement Placeholder

১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক ২ ঘণ্টা করে লোডশেডিং : জ্বালানি উপদেষ্টা

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৯ জুলাই থেকে সারাদেশে এলাকাভিত্তিক ২ ঘণ্টা করে  লোডশেডিং :  জ্বালানি উপদেষ্টা

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে তার আচ পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যা থেকে বাদ যায়নি বাংলাদেশও।  এমন অবস্থায় আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একটি পেট্রোল পাম্প বন্ধ থাকবেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।

এদিকে, বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে সাময়িক সময়ের জন্য এই লোডশেডিং হবে। আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী জানান, সাময়িক লোডশেডিংয়ের সময় সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ থাকবে। এ ছাড়া অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানিয়েছেন, দেশে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা হয়েছে।

সঙ্কট সমাধানে আপাতত মহামারিকালের মতো হোম অফিস চালু করা, অফিসের কর্মঘণ্টা কমিয়ে আনাসহ বেশ কিছু পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

 

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার