Advertisement Placeholder

‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না’

স্পোর্টস ডেস্ক:   |   শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছুই না’

মাস খানেক আগেও নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বিপিএল শুরুর দিন কয়েক আগে যোগ দেন অনুশীলনে। তারপরও তার ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। তবে সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে এখনও পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব ব্যর্থ তিনি। ফলে অনেকেই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছে।

কুমিল্লার বিপক্ষে হারের পর তিনি বলেন, ‘মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।’

২৬ জানুয়ারি কুমিল্লার বিপক্ষে দল হারলেও বল হাতে ছন্দে ছিলেন মাশরাফি। ৪ ওভার বল করে উইকেট না পেলেও তিনি খরচ করেন মাত্র ১৯ রান। সমালোচনার জবাবটা কী তিনি পারফরম্যান্সেই দিয়ে দিলেন?

এমন এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, ‘‌এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।‌’

‘পারফরম্যান্স ক্রিকেটারদের খারাপ হতেই পারে। বাইরের আলোচনায় তো আপনি কামব্যাক করতে পারবেন না। সব খেলোয়াড়ের ক্ষেত্রেই। সমালোচনা নিয়েই খেলতে হবে। এর জবাব কিছু নেই। দেয়াও যায় না।’, আরো যোগ করেন তিনি।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার