Advertisement Placeholder

মসজিদের এসি বন্ধ রাখার আহ্বান জানাল সরকার

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মসজিদের এসি বন্ধ রাখার আহ্বান জানাল সরকার

বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য দেশের প্রতিটি মসজিদের এসি বন্ধ এবং দোকানপাট ও মার্কেট রাত ৮টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এ সময় সরকারি অফিসের সভাগুলো অনলাইনে পরিচালনা করতে হবে। এছাড়া সিএনজি পাম্পগুলো সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে। সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা চলছে তার আচ পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। যা থেকে বাদ যায়নি বাংলাদেশও। এমন অবস্থায় আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে সারাদেশে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, দিনে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং থাকবে। আর রাত ৮টার পর দোকান বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে একটি পেট্রোল পাম্প বন্ধ থাকবেও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।

এদিকে, বিদ্যুৎ সংকট সমাধানে আগামীকাল মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এলাকাভিত্তিক দুই ঘণ্টা করে লোডশেডিং হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার