Advertisement Placeholder

এবার রাজধানীতে ১০ তলা থেকে পড়ে সহকারী পুলিশ কমিশনারের বাসার গৃহকর্মীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক   |   সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার রাজধানীতে ১০ তলা থেকে পড়ে সহকারী পুলিশ কমিশনারের বাসার গৃহকর্মীর মৃত্যু

মোহাম্মদপুরের পর এবার বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুর থানার মগবাজার এলাকায় ১০ তলার ছাদ থেকে পড়ে আনোয়ারা (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক গৃহকর্মীকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজিত কুমার সাহা।

তিনি বলেন, আমরা বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সুজিত কুমার সাহা বলেন, তিনি ডিবির সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলামের বাসায় ১৫-১৬ মাস আগে গৃহকর্মী হিসেবে কাজের জন্য আসেন। আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাই সকালের দিকে এসে ১০ তলা ছাদের উপরে হাঁটাহাঁটি করছিলেন তিনি। কিছুক্ষণ পর আর তাকে দেখা যায়নি। আমরা ধারণা করছি অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।

ওসি বলেন, সহকারী পুলিশ কমিশনার তরিকুল ইসলাম ঢাকার বাইরে অপারেশনে আছেন। আমরা তাকে বিষয়টি জানিয়েছি। ওই গৃহকর্মীর মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার