Advertisement Placeholder

লঙ্কানদের বিপক্ষে সিলেট টেস্ট : বিশাল পরাজয়ের পর যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক:   |   সোমবার, ২৫ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লঙ্কানদের বিপক্ষে সিলেট টেস্ট : বিশাল পরাজয়ের পর যা বললেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লঙ্কানদের ছুঁড়ে দেওয়া ৫১১ রানের পাহাড়সম লক্ষ্যের সামনে টাইগারদের ইনিংস শেষ হয়েছে ১৮২ রানে। সিলেট টেস্টে বাংলাদেশের হারের ব্যবধান ৩২৮ রান।

ম্যাচজুড়ে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি হতাশ করেছেন দর্শকদের। এমন হারের পর অবশ্য লঙ্কান দুই সেঞ্চুরিয়ানকে কৃতিত্ব দিচ্ছেন টাইগার অধিনায়ক।

প্রথম টেস্ট হারের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল হোসেন শান্ত বলছিলেন, ‘ ধনাঞ্জয়া এবং কামিন্দু যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত ছিল। একই সঙ্গে দলের বোলাদেরও প্রশংসা করেন শান্ত, ‘আমাদের বোলাররাও যেভাবে বোলিং করেছে তা দুর্দান্ত ছিল। উইকেট ভালো ছিল।’

শান্ত তাগিদ দিয়ে রাখলেন ব্যাটিংয়ে উন্নতির জন্য, ‘আমাদের নতুন বলের ব্যাটিংয়ের জন্য উন্নতি করতে হবে। পরের টেস্টের আগে অনেক কাজ করতে হবে এটা নিয়ে। যখন চট্টগ্রামে যাব পরিকল্পনা থাকবে তখন এবং আশা করি, আমরা আরও ভালো করব।’

চাপের মধ্যেও দ্বিতীয় ইনিংসে একাই লড়েছেন মুমিনুল হক। অপরাজিত থেকেছেন ৮৭ রানে। তাকে নিয়ে শান্ত বলেন, ‘তিনি চাপের মধ্যে একটি অসাধারণ নক খেলেছেন এবং আশা করি সামনেও দলের জন্য এভাবেই ধারাবাহিকতা বজায় রাখবেন।’

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার