Advertisement Placeholder

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব, বাদ হৃদয়

স্পোর্টস ডেস্ক:   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরলেন সাকিব, বাদ হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরলেন সাকিব আল হাসান। ফেরানো হয়েছে পেসার হাসান মাহমুদকেও।

সাকিবকে জায়গায় করে দিতে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়। টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই এবার জায়গা হারালেন। তাছাড়া বাদ পড়েছেন পেসার মুশফিক হাসান।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্কোয়াড :

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার