Advertisement Placeholder

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে যা বললেন সাকিব

বাংলাদেশ দলের সব ফরম্যাটের অধিনায়কত্ব গেল মাসে ছেড়ে দেন সাকিব আল হাসান। নতুন করে নেতৃত্ব পান নাজমুল হোসেন শান্ত। দায়িত্ব পেয়েই জিতেছেন শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে হেরেছেন লংকানদের বিপক্ষে প্রথম টেস্টেও।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়— শান্তর অধিনায়কত্ব কেমন লেগেছে এবং কীভাবে মূল্যায়ন করবেন?

জবাবে টাইগার ক্রিকেটের এই পোস্টারবয় জানালেন সবার সাপোর্ট পেলে শান্ত হয়ে উঠবেন অসাধারণ লিডার। সাকিব বলেন, খুবই আর্লি স্টেজ, কিন্তু আমি সিউর বিসিবি ওকে লং টার্মের কথা চিন্তা করেই দিয়েছে। এবং ওর শুরুটা খুবই ভালো হয়েছে। কিছু রেজাল্ট ওর পক্ষে এসেছে যেটা ওকে সাহায্য করবে আরও বড় হতে। সবার সাপোর্ট থাকলে আমার ধারণা ও অসাধারণ একজন লিডার হবে।

এদিকে, চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে রয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুরেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার ডিপিএলে নিজ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন সাকিব।

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার