Advertisement Placeholder

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেয়নি : স্বাস্থ্যের ডিজি

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

করোনায় মৃতদের ৭০ শতাংশই টিকা নেয়নি : স্বাস্থ্যের ডিজি

করোনাভাইরাসে মৃতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই টিকা নেয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকার গুরুত্ব অপরিসীম। টিকা শতভাগ মৃত্যু নিয়ন্ত্রণ করতে না পারলেও যারা টিকা নিয়েছেন, তারা এক ধরনের সুরক্ষা পেয়েছেন। তাদের মধ্যে কেউ আক্রান্ত হলেও জটিলতা অনেকাংশেই কমে গেছে। এজন্যই সবাইকে দ্রুত টিকার আওতায় আসতে হবে।
রবিবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন ও হেলথ রিপোর্টার্স ফোরামের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি বলেন, কিছুদিন আগে আমরা দেখেছি সংক্রমণ একেবারেই নিয়ন্ত্রণে চলে এসেছিল। কিন্তু এরপর হঠাৎ আবার সংক্রমণ বেড়ে গেছে। আমার মনে হয়, এই সময়টা কেউ বাকি নেই যিনি সর্দি-জ্বরে আক্রান্ত হয়নি। তাদের মধ্যে সবাই হয়ত পরীক্ষাও করেনি, কিন্তু যারাই পরীক্ষা করিয়েছে তাদেরই করোনা পজিটিভ এসেছে।

তিনি বলেন, টিকা নেওয়ার পরও মারা যাবে এমন কথা কখনও বলা হয়নি। কিছুটা হলেও সুরক্ষা দেবে। করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধ ব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে।

অনেকে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে— জানতে চাইলে খুরশীদ আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার