Advertisement Placeholder

কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, যা করণীয় করব : বান্দরবানে সেনাপ্রধান

প্রতিদিন ডেস্ক   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না, যা করণীয় করব : বান্দরবানে সেনাপ্রধান

পার্বত্য চট্টগ্রামে ফের তাণ্ডব চালিয়ে আলোচনায় উঠে এসেছে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। নিজেদের অবস্থান জানান দিতে একের পর এক সরকারি ব্যাংকে হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। দুই দিনে তিনটি ব্যাংক ডাকাতির চেষ্টা করেছে এর সদস্যরা। নাথান বম নামে এক ব্যক্তি সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। শান্তি আলোচনার আড়ালে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশের জনগণের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় যা করণীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তা করা হবে। কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না।

৭ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা ও থানচি উপজেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার