Advertisement Placeholder

কেকেআরের বিপক্ষেই ফিরতে পারেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক:   |   রবিবার, ০৭ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   ৭৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেকেআরের বিপক্ষেই ফিরতে পারেন মোস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম তিন ম্যাচে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। ৭ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেন। তবে সিরিজ চলাকালে জরুরি প্রয়োজনে দেশে আসায় হায়দরাবাদের বিপক্ষে চতুর্থ ম্যাচে খেলা হয়নি তার। সেই ম্যাচে বাঁহাতি এই পেসাররের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

স্বভাবতই মোস্তাফিজকে অনতিবিলম্বে দলে পেতে চায় পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই। এই ম্যাচে ফিজ খেলতে পারেন।

ঘরের মাঠ এম চিদাম্বারাম স্টেডিয়ামে সোমবার (৮ এপ্রিল) নিজেদের চতুর্থ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। এই ম্যাচের একাদশে দেখা যেতে পারে মুস্তাফিজকে। কারণ অতীত অভিজ্ঞতায় ঘরের মাঠে বেশ কার্যকরি দ্য ফিজ।

জানা গেছে, ৭ এপ্রিল চেন্নাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরেরদিন তাকে খেলানো হবে কিনা, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা রয়েছে।

এদিকে, আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ স্টিভেন ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই মুস্তাফিজকে মিস করেছি, তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’

উল্লেখ্য, গত সপ্তাহে হুট করেই বাংলাদেশে আসেন মুস্তাফিজ। মূলত, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতেই দেশে আসেন এই পেসার। যার ফলে খেলতে পারেননি হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ।

 

Facebook Comments Box
আরও
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
ভারপ্রাপ্ত সম্পাদক
আবু তাহের
নির্বাহী সম্পাদক
লাবলু আনসার